সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

বাসে তল্লাশিতে মিলল ২২ লাখ টাকার হেরোইন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
বাসে তল্লাশিতে মিলল ২২ লাখ টাকার হেরোইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই হেরোইনের বাজারমূল্য ২২ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় ঝিনাইদহ থেকে আসা বাস থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ষষ্ঠবারের মত হেরোইন জব্দ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারবার হেরোইন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে হেরোইন বাইরে পাচার হচ্ছে।

বিজিবি চট্টগ্রাম ৮-ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়।

পরে বাসে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ১ প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১শ গ্রাম। এই হেরোইনের বাজারমূল্য ২২ লাখ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com