সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

ফারিণের বিরুদ্ধে অভিযোগ জোভানের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
ফারিণের বিরুদ্ধে অভিযোগ জোভানের

বর্তমানে বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মের জোয়ার বইছে। করোনা মহামারির সময় থেকেই এ মাধ্যমটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। যেটির ছোঁয়া লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। এখন ছোট পর্দার অনেকেই নাটক ছেড়ে মন দিয়েছেন ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে। তবে এই কথার সঙ্গে এখনই একমত নন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ওটিটিতে তাকে কবে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে জোভান বলেন, আমার কাছে নাটকটাই সব। যেখান থেকে এত কিছু পেয়েছি সেটা ছাড়তে চাই না। আর ওটিটির কল ওভাবে আসে না আমার কাছে। আরও স্পষ্ট করে যদি বলি, এখন যারা ওটিটিতে কাজ করছেন তারা তো এক সময় নাটকই করতো। কিন্তু এখন তারা ওটিটিতে গিয়ে নাটককে আন্ডারএস্টিমেট বা অবজ্ঞা করছেন। যেন নাটক কিছুই না। অথচ তারা নাটক থেকেই কিন্তু সবকিছু পেয়েছে। এসব কারণে আরও ইচ্ছা করে না।

এমন অভিযোগ কার বিরুদ্ধে? নাম নিয়ে সরাসরি এই প্রশ্নের উত্তর না দিলেও জোভান গণমাধ্যমকে একটি উদাহরণ দিয়েছেন। সেখানেই স্পষ্ট এই অভিযোগ তাসনিয়া ফারিণের বিরুদ্ধে এনেছেন এই অভিনেতা।

জোভানের বলেন, কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক রিলিজ হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণায় করছেন না। দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরণের কাজ হলো! এখন ওটিটির কাজ করে বলে নাটককে অবজ্ঞা করে। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু এখানে আমি কি করতে পারি! এই বিষয়গুলো মোটেও ভালো নয়।

‘জানেমান তুই আমার’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন ফারিণ। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com