রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

ইনিংসের মাঝখানে দুইবার চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ধস নামে ব্যাটিংয়ে।

তবে সেই ধাক্কা কাটিয়ে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান জমা করেছে তারা। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে হলে সেই রান ৩৭.১ ওভারে পাড়ি দিতে হবে আফগানিস্তানকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা (৪১) ও দিমুথ করুনারত্নের (৩২) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় তারা। কিন্তু তা ভাঙার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ফেলে। এরপর দলের হাল ধরেন কুশল মেন্ডিস। চারিথ আসালাঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১০২ রানের জুটি। আসালাঙ্কাকে (৩৬) ফিরিয়ে আফগানিস্তানকে ব্রেক থ্রু এনে দেন রশিদ খান।

জুটি ভাঙার পর কুশলও বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউটের শিকার হয়ে ফেরার আগে ৮৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৯২ রান করেন তিনি। ম্যাচের নাটাই আবারও চলে যায় আফগানিস্তানের হাতে। ২২১ থেকে ২২৭ রানের ব্যবধানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অষ্টম উইকেট জুটিতে ৬৪ রান যোগ করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান দুনিথ ভেলালাগে ও মাহিশ থিকশানা।

৩৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ভেলালাগে। শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন থিকশানা। আফগানিস্তানের সর্বোচ্চ চারটি উইকেট নেন গুলবাদিন নায়েব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com