শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

খাতা মূল্যায়নে‌ অবহেলা, ৩৯ শিক্ষক নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
খাতা মূল্যায়নে‌ অবহেলা, ৩৯ শিক্ষক নিষিদ্ধ

চলতি বছরের এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়নে অবহেলা করায় ৩৯ জন শিক্ষকের ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। মঙ্গলবার কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ঢাকা বোর্ড।

জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করেন বহু পরীক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আগে ফেল করেছেন এমন দুই হাজার ২১২ জন পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১১ জন। এমনকি প্রথমে ফেল করা ৬ জন পরবর্তীতে জিপিএ-৫ পেয়েছেন। এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল প্রথমবার ‘ভুল’ আসার পেছনে পরীক্ষকদের গাফিলতির বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে, ২০১৯ সালে অবহেলার কারণে এক হাজার পরীক্ষককে শাস্তির আওতায় আনা হয়। তাদের কালো তালিকাভুক্তির পাশাপাশি বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়।জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, চলতি বছর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের সংখ্যা বেশি হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে সব বোর্ড থেকে তথ্য চেয়েছি। এই তথ্য বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করা হয়েছে। তারা আগামী ৫ বছর বোর্ডের সব কার্যক্রমে নিষিদ্ধ থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com