রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন সূত্রধর, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অন্তর চন্দ্র সরকারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি পালনে পৌরসদরের শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com