মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের দরকার ২৫৮

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের দরকার ২৫৮

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৯৩ রান এসেছে সামাবিক্রমার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৫৭ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার হাসান মাহমুদ।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হয়েছে। বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

গ্রুপ পর্ব থেকে সুপার ফোর। টানা চার ম্যাচে টস জেতেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের তিন ম্যাচে শুরুতে ব্যাটিং করলেও এদিন বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ইনিংস শুরু করা শ্রীলঙ্কা শিবিরে শুরুতেই ধাক্কা দেয় বাংলাদেশ। কিন্তু রিভিউ নিয়ে লেগ বিফোর থেকে বেঁচে যান ওপেনার পাথুন নিশাঙ্কা।

তবে দিমুথ করুনারত্নের সঙ্গে নিশাঙ্কার জুটি বড় হয়নি। ৩৪ রানে তাদের জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। করুনারত্নে ফিরে যান ১৮ রান করে। এরপর ৭৪ রানের জুটি দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

শরিফুল ওই জুটিতে ধাক্কা দিয়ে দলকে ম্যাচে ফেরান। ৪০ রান করা নিশাঙ্কাকে দারুণ এক ইন সুইংয়ে লেগ বিফোর করেন তিনি। পরের ওভারে এসে ৫০ রান করা কুশলকে তুলে নেন বাঁ-হাতি দীর্ঘদেহি এই পেসার। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন। শ্রীলঙ্কার রান তখন ১১৭।

দেড়শ’ রানের মধ্যে পাঁচ উইকেট নিয়ে ম্যাচে বাংলাদেশ তখন চালকের আসনে। চারিথা আশালঙ্কা ১০ রান করে তাসকিনের বলে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৬ রান করে হাসানের বলে আউট হন।

ষষ্ঠ উইকেটে শ্রীলঙ্কার উইকেটরক্ষক সাদিরা সামারাবিক্রমা ও অধিনায়ক দাশুন শানাকা দারুণ এক জুটি গড়েন। তারা ৬০ রান যোগ করেন। ২৪ রান করা শানাকাকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন হাসান।

তবে অন্য প্রান্তে থাকা সামারাবিক্রমা ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ বলে আউট হন। তার ৭২ বলে সাজানো ইনিংসটি ছিল আটটি চার ও দুটি ছক্কায়।

বাংলাদেশ দলের হয়ে পেসার তাসকিন ১০ ওভারে ৬২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। পেসার হাসান ৯ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। শরিফুল ৮ ওভারে ৪৮ রান দিয়ে সেরা দুই উইকেট দখল করেন। শ্রীলঙ্কার নয় উইকেটের মধ্যে আটটিই নিয়েছেন পেসাররা।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ: পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com