রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরকাড়া উপস্থিতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরকাড়া উপস্থিতি

ভারতে জি-২০ সম্মেলন ঘিরে ভারতে আগত বিশ্বনেতাদের সম্মানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিশ্বনেতারা।

এর মধ্যে সবার নজর কাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হালকা গোলাপি ঢাকাই মসলিন পড়ে নৈশভোজ অনুষ্ঠানে হাজির হন। আর সাদা পাঞ্জাবি-কুর্তা, কালো জ্যাকেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের বর্ণনামতে, অলংকার বলতে মুক্তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় পছন্দের। বেশিরভাগ সময়েই মুক্তোর হার পরেন বাংলাদেশেরতিনি। জি-২০ সম্মেলনের নৈশভোজেও তাকে দেখা গেল স্নিগ্ধ সাজে। মাখন-বেগুনি শেডেড ঢাকাইয়ের সঙ্গে দু লহরি মুক্তোর মালা ফের নজর কাড়ে।

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন। শেখ হাসিনা সোফায় বসে অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হাঁটু গেড়ে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কুশল বিনিময় করেন।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলানি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস, বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েন প্রমুখের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com