সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মঠখোলা বাজারের এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের মঠখোলা-পাকুন্দিয়া সড়কে এসব কর্মসূচী পালন করা হয়। ভুক্তভোগী দ্বীন ইসলাম ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।

দ্বীন ইসলাম উপজেলার বারাবর গ্রামের আবদুল হেকিমের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠখোলা বাজারে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে দ্বীন ইসলাম বলেন, আমি একজন পোল্ট্রি খামারি। এ সুবাদে কোয়ালিটি ফীড কোম্পানির ডিলার একই উপজেলার বাহাদিয়া এলাকার আসাদুজ্জামান (আসাদ ডিলার) এর সঙ্গে আমার ব্যবসায়ীক সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসার একপর্যায়ে আসাদুজ্জামান আমাকে জানান খালি স্ট্যাম্প ও খালি চেকে আমার স্বাক্ষর করে তার কাছে জমা দিতে হবে। নয়তো আমার সঙ্গে আর ব্যবসা করবে না। আমি আমার পোল্ট্রি খামারের স্বার্থে তার শর্তে রাজি হই। পরবর্তীতে আমার কাছে তার পাওনা যাবতীয় টাকা পরিশোধ করার পরও তিনি আমার স্বাক্ষর করা এসব কাগজ ফেরত না দিয়ে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে আমি মানসিকভাবে খুবই হতাশ।।

তিনি আরও বলেন, আসাদ ডিলার শুধু আমিই নই। আমার মতো অনেক খামারিকে এমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে আমার মতো অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসেছেন। আমি আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এ ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান (আসাদ ডিলার) তার ওপর আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই ব্যক্তির কাছে আমি ও আমার কোম্পানি ব্যবসার টাকা পাই। পাওনা টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com