রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বৃষ্টি শঙ্কা ছিল। যে কারণে এই হাই-ভোল্টেজ ম্যাচে রিজার্ভ ডে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় এসিসি। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টিতে বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা। ফলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।

এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com