সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন রফিকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান, মো. শামসুদ্দোহা দোহা, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বাবলু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথি, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন হিমেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তুহিন প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত, সম্মৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে মজবুত ও শক্তিশালী করতে হবে। খেয়াল রাখতে হবে কোন কুচক্রি মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে।

এ সময় কর্মী সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com