সিরাজগঞ্জের শাহজাদপুরে এ সি আই মটরস লিমিটেড কতৃক আয়োজিত সোনালিকা ডে-২০২৩ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় তালগাছি সোহাগ ইট ভাটার মাঠে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্রেতা ও ডিলারদের ফ্রি মেডিকেল চেকআপ, সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং, সোনালিকা ট্রাক্টর বিক্রয় ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এ সি আই মটরস এর এ জি এম শামিম হোসাইন, এ সি আই মটরস এর এরিয়া ম্যানেজার মোনোয়ার হোসাইন, রিকোভারি টেরিটোরি ম্যানেজার আব্দুল আলিম, মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, রিকোভারী অফিসার সোহেল রানা, ডিলার, গ্রাহকসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।
.
আলোচনা সভা শেষে সকলের মাঝে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সোনালিকা ডে ২০২৩ এর বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা সমাপ্তি করা হয়।