বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

‘সাকিব শতভাগ ফিট, প্রথম ম্যাচেই খেলবেন’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
‘সাকিব শতভাগ ফিট, প্রথম ম্যাচেই খেলবেন’

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে গৌহাটিতে ওয়ার্মআপে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে হালকা চোট পান সাকিব। তাতে খেলতে পারেননি শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ। সাকিবের অনুপস্থিতে প্রথম ম্যাচে নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। আরও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গত শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন আসে সাকিবের চোটের খবর। তবে সেই চোট কতটা কি তা কেউই পরিস্কার করছিলেন না। দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেয়া বাংলাদেশ অধিনায়কের সবশেষ অবস্থা জানালেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে এসে সাকিব প্রসঙ্গে শান্ত জানান, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’

গৌহাটিতে আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচ খেলার পর মঙ্গলবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্য ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ১০ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে আছে দ্বিতীয় ম্যাচ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com