রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

এই মুখ আর দেখাবো না: সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
এই মুখ আর দেখাবো না: সাকিব

বিশ্বকাপের মূল ম্যাচের আগেই সাকিব আল হাসান জানালেন তিনি আর তার মুখ দেখাবেন না। তাহলে সাকিব কী বিশ্বকাপে খেলবে না? সবার মনে এখন এই প্রশ্ন।

বুধবার (৪ অক্টোবর) সাকিবের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন ‘এই মুখ আর দেখাবো না।’ এই স্ট্যাটাস দেখার সাথে সাথেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার ঝড় শুরু হয়ে যায়।

হঠাৎ কী এমন হলো যে বিশ্বকাপের দুইদিন আগে টিমের ক্যাপ্টেন এমন কথা জানালেন? সেই কারণ জানতে সরব কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

অনেকে মনে করছেন, প্রকাশ্যে চলে আসা তামিম-সাকিবের বিবাদ এর মূল কারণ। আবার অনেকেই বিসিবি প্রেসিডেন্টকে দায়ী করছে তার বিরুদ্ধে সম্প্রতি এক ইন্টারভিউয়ে সাকিবের মজা নেবার জন্য। তামিম ছাড়া প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সাথে বাজেভাবে হারের কারণে লজ্জা পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনেকেই।

আসলে কেন এমন কথা সাকিব লিখলেন, সেটা জানতে সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় সাংবাদিকরা। এমনকি, সাকিবের এমন মন্তব্যের বিপরীতে তার সতীর্থরা এবং কিংবা টিমের কেউ এখনো মুখ খোলেননি।

এর আগেও একবার রহস্যময় একটি পোস্ট দিয়েছিলেন সাকিব। পরে দেখা গিয়েছিল সেটা ছিল একটা বিজ্ঞাপনের অংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com