বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

যে কারণে রাজকে ভালো লাগে বুবলীর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
যে কারণে রাজকে ভালো লাগে বুবলীর

একসঙ্গে একই সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলী এবং চিত্রনায়ক শরিফুল রাজ। একসঙ্গে অভিনয় করে রাজের প্রশংসায় অভিনেত্রী। বুবলী-রাজ দুজনের জীবনেই বিতর্কের যেন শেষ নেই। ব্যক্তিগত জীবনে নানা সমস্যার জন্য অনেক সময়ই শিরোনামে উঠে আসে শবনম বুবলী এবং শরিফুল রাজের নাম। স্ত্রী পরীমণির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার সোশ্যাল মিডিয়া থেকেই ছড়িয়ে পড়েছিল ও তিন নায়িকার গোপন ভিডিও।

আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়া হাতাহাতিতেও নাম জড়ায় রাজের। ফলে অনেক নায়িকাই বিরক্ত রাজের উপর। কিন্তু শাকিব খানের দ্বিতীয় স্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন রাজকে। ইতিমধ্যেই এই নতুন জুটি তাদের প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন গোপনে । ‘দেওয়ালের দেশ’ নামক একটি ছবিতে প্রথম বার জুটি বেঁধেছেন তারা। ইতিমধ্যে এসে গিয়েছে তাদের ফার্স্ট লুক। তখনই এক সাক্ষাৎকারে নায়কের প্রসঙ্গে সম্পূর্ণ অন্য সুর শোনা যায় নায়িকার কণ্ঠে।

গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বুবলী রাজ সম্পর্কে বলেছেন, রাজকে আমি খুব পরিশ্রমী সহশিল্পী হিসাবে পেয়েছি। এমনও হয়েছে, শুটিং সেটে অনেক ভিড়, আমি ওকে কোনও ভাবেই খুঁজে পাচ্ছি না। কারণ, সেটে একদম সাধারণ মানুষ হয়ে মিশে আছে। অনেক একাগ্রতা নিয়ে কাজ করেছে সে। এটা আমাদের সবার জন্য ভাল, এমন এক জন শিল্পী পেয়েছি, যিনি চরিত্র নিয়ে অনেক চিন্তা করেন। নায়িকা আরও যোগ করেন। বুবলী বলেন, এই ছবিতে আমার আর রাজের দৃশ্যই অনেক বেশি। তাই আমাদের দুজনের মধ্যে সমীকরণটা সে ভাবে তৈরি করতে হত। এই সমীকরণটা তৈরি করতে রাজ আমায় খুবই সাহায্য করেছে। এই কারণেই রাজকে আমার খুব ভাল লেগেছে।

এক দিকে যেমন রাজ, অন্য দিকে বুবলীর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়েছে। শাকিব–বুবলীর সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। আপাতত তিনি নিজের ছেলেকে নিয়েই ব্যস্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com