রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

তামিম ‘আমরা তোমাকে ভুলব না’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
তামিম ‘আমরা তোমাকে ভুলব না’

ভারত বিশ্বকাপে না থেকেও ধর্মশালার গ্যালারিতে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে আসা সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন গ্যালারিতে। তাতে লেখা, ‘আমরা তোমাকে কখনও ভুলব না।’

জাতীয় দলের তারকা ওপেনারকে ভুলতে পারছেন না টাইগার সমর্থকরা। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখার জন্য বাংলাদেশ থেকে অনেক সমর্থক গেছেন ভারতে। গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন। সেই ব্যানারে তামিমের ছবির পাশে লেখা আছে- ‘তামিম উই উইল নেভার ফরগিভ ইউ’ যার অর্থ- তামিম আমরা তোমাকে কখনও ভুলব না।

জাতীয় দলের হয়ে ১৭ বছর খেলেছেন তামিম ইকবাল। দল থেকে বাদ পড়ার পর ফেসবুক লাইভে তামিম বলেছিলেন, ‘আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’

প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অসংখ্য ম্যাচ জয়ে তার অবদান রয়েছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com