বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১১তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা হু হু করে বেড়ে ৩ হাজারে পৌঁছেছে। এতে আহত হয়েছেন আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথকভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬১ জন নিহত ও ১ হাজার ২৫০ জন আহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের এক তৃতীয়াংশই শিশু। গাজায় ধ্বংসস্তূপের নিচে প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে প্রায় ৫০০ জন। শুধুমাত্র ধ্বংসস্তূপে আটকা ফিলিস্তিনিদের এই সংখ্যা ফোনকলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলিদের নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সেলমিয়া বলেছেন, চিকিৎসকরা বারবার বলেছেন তারা মানুষের আর্তনাদ শুনছেন, কিন্তু কিছু করতে পারছেন না। উপত্যকার অনেক হাসপাতালে ওষুধ, পানি ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মজুত ফুরিয়ে গেছে। তারা প্রত্যেক রোগীর জন্য দৈনিক ৩০০ মিলিমিটার পানি সরবরাহ করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা না গেলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সংস্থাটি ত্রাণ ও চিকিৎসা সরঞ্জামের চালান জরুরি ভিত্তিতে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রবেশাধিকার চেয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com