বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পেল বাংলাদেশ। ম্যাচের ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলেও মালদ্বীপের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে মালদ্বীপ।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১তম মিনিটে ফাহিমের বলে হুসাইন শরিফকে বোকা বানিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব। এরপর গোছানো ফুটবলে মালদ্বীপকে ব্যস্ত করে তুলে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে জামাল ভূঁইয়াদের। কিন্তু ওয়ান বাই ওয়ানে দুর্দান্ত সুযোগটি মিস করেন রাকিব।

ম্যাচের ৩৬তম মিনিটে কর্ণার থেকে দলকে সমতায় ফেরান ইব্রাহিম এইমাস। পরে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়নো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে।

ম্যাচের ৪৬ মিনিটে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখলে বেশ বিপদেই পড়েছিলো বাংলাদেশ। তবে সব শঙ্কা কাটিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

এর আগে, গত ১২ অক্টোবর মালেতে অনুষ্ঠিত দু’দলের প্রথম ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com