শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বাংলাদেশে কোনো দলের পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্রায়ান শিলার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশে কোনো দলের পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্রায়ান শিলার

বাংলাদে‌শের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মা‌র্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়‌নি। বরং ওয়া‌শিংট‌নের চাওয়া, বাংলাদে‌শিরা যেন স্বাধীনভাবে তা‌দের নেতা নির্বাচন করতে পারেন।

বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের পাঠানো এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

বিদে‌শি এক‌টি গণমাধ‌্যমের প্রতিবেদ‌ন বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতার কথা বলা হ‌য়ে‌ছে। যুক্তরাষ্ট্র কীভাবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে- এ বিষ‌েয়ে মুখপাত্র ব্রায়ানের কা‌ছে প্রশ্ন করা হয়।

জবাবে ব্রায়ান বলেন, ওই প্রতি‌বেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। রাষ্ট্রদূত পিটার হাস ও অন্যরা বেশ ক‌য়েকবার বলেছেন, আমরা বাংলাদেশে একটি দলের বিরুদ্ধে বা আরেকটি দলের পক্ষ নেই না। এখানে আমাদের বিশেষ পছন্দ নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে সক্ষম হবেন।

মুখপাত্র বলেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে তা পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com