রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ওয়াংখেড়েতে অনুশীলনে সাকিব, প্রধান কোচ অনুপস্থিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে
ওয়াংখেড়েতে অনুশীলনে সাকিব, প্রধান কোচ অনুপস্থিত

পুনেতে ভারতের বিপক্ষে ওয়ার্মআপ করেও ম্যাচে শেষপর্যন্ত নামেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাংশপেশির চোটে থাকা সাকিব মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে দলের অনুশীলনে শুরু থেকেই দেখা যাচ্ছে তাকে।

রোববার ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। এর এক ঘণ্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে মাঠে প্রবেশ করে উইকেটের কাছে গিয়ে কথা বলেন সাকিব।

পরে ডাগআউটে এসে নাজমুল হোসেন শান্তর সঙ্গে খোশগল্পে মাতেন সাকিব। বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া যায় তাকে। ওয়ার্মআপে গা গরমের ফুটবলেও সাকিব ছিলেন স্বাভাবিক। তাকে দৌড়াতেও দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল অনুশীলনে এখনো ব্যাটিং-বোলিং করেননি সাকিব। তবে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের দেখা গেছে বড় শটের চেষ্টায়।

গত তিন ম্যাচে রান না পাওয়া শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে স্পট বোলিংয়ের অনুশীলন করেছেন। 

তবে এদিনের অনুশীলনে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com