বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

সুখবর জানালেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার শেষ হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যেই ভক্তদের সুখবর জানালেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। ‘দরদিয়া’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।

এর আগেও এই অভিনেতার সঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করেছেন পূজা। যার মধ্যে ‘নাকফুল’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। আর লিপস্টিক সিনেমার শুটিং বাকি রয়েছে।

সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।

পরিচালক কামরুজ্জামান বলেন, পুরোপুরি প্রেমের গল্প এটি। রোমন্স ট্রাজেডি সবই দেখবেন দর্শক। আগামী বছরের শুরুতে শুটিং করবো। আশা করছি ওই বছরই মুক্তি দিতে পারবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com