বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

হঠাৎ দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
হঠাৎ দেশে ফিরলেন সাকিব

ঊরুর চোট সেরে বিশ্বকাপে একাদশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন সাকিব। তবে সেই ম্যাচে দল বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়াদের কাছে। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন সাকিব। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে খুব একটা ভালো কাটছে না সাকিবের।

তাই হয়তো নাজমুল আবেদীনের কাছে ছুটে এসেছেন তিনি। গত বিশ্বকাপে ব্যাটে-বলে রেকর্ড গড়লেও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট। চোটের কারণে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি শুধু খেলেননি সাকিব।

জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com