বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। ছবি: প্লাবন রায়

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।

শহীদ সৈয়দ নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

এর আগে সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে নির্মিত সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com