রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

বরখাস্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড, নতুন সভাপতি বিশ্বকাপজয়ী রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে
বরখাস্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড, নতুন সভাপতি বিশ্বকাপজয়ী রানাতুঙ্গা

বিশ্বকাপে দলের ব্যর্থতার প্রভাব বেশ ভালোভাবেই পড়া শুরু হয়েছে শ্রীলঙ্কার ওপর। কিছুদিন আগে দেশটার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে’র নির্দেশে পদত্যাগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। বাকিরাও পার পেয়ে যাননি। এবার পুরো বোর্ডকেই বরখাস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী।

আপাতত অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে, সে কমিটির সভাপতি করা হয়েছে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। রানাতুঙ্গা ছাড়াও কমিটিতে আছে আরও ছয়জন – শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রী এই নিয়োগ দিয়েছেন।

বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ওপর বিরক্ত ছিলেন ক্রীড়ামন্ত্রী। বিরক্তি চরমে ওঠে বিশ্বকাপে একের পর এক ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্স দেখার পর। গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে দেশের ক্রিকেট প্রশাসকদের নির্লজ্জ ও বিশ্বাসঘাতক বলেছিলেন মন্ত্রী।

বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা বেশ খারাপ। দশ দলের টুর্নামেন্টে সাত ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে আছে লঙ্কানরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বেদম পিটুনি খেয়ে ৪২৮ রান হজম করেছে, দ্বিতীয় ম্যাচে ৩৪৪ রান করেও হারাতে পারেনি পাকিস্তানকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ড গড়ে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা দুর্দান্ত হলেও জাম্পা-কামিন্সদের তোপে ২০৯ রানেই গুটিয়ে যায় তাঁরা। এরপর ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ জিতলেও, আফগানিস্তানের বিপক্ষে আবারও ঢুকে যায় পরাজয়ের বৃত্তে। সবচেয়ে বিব্রতকর অবস্থা হয় ভারতের বিপক্ষে, ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানে হারে শ্রীলঙ্কা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com