বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে সেমিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে সেমিতে অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়া ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। এমন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের। চোট নিয়ে খেললেন ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস।

মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২০১ রান করেছেন ম্যাক্সওয়েল।

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডকে শূন্য রানে ফেরান নাভীন-উল-হক। এরপর এই পেসারই মিচেল মার্শকে ব্যক্তিগত ২৪ রানে এলবি করেন।

দলীয় নবম ওভারের প্রথম দুই বলে ডেভিড ওয়ার্নার (১৮) ও জস ইংলিসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আজমতউল্লাহ ওমরজাই। এরপর মার্নাস লাবুশানে রান আউটে কাটা পড়েন। আর মার্কাস স্টোইনিস ও মিচেল স্টার্ককে রশিদ খান দ্রুত ফেরালে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা।

তবে এরপরই শুরু হয় ম্যাক্সওয়েল-প্যাট কামিন্স যুদ্ধ। যদিও এই যুদ্ধের একক নায়ক বলা চলে ম্যাক্সওয়েলকেই। কেননা ১৭০ বলে ২০২ রানের পার্টনারশিপে কামিন্স যে মাত্র ১২ রান করেছেন। বাকি ১৭৯ রানই এসেছে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ওয়ানডে চতুর্থ ও এই বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করা এই ডানহাতি শেষ পর্যন্ত ১২৮ বরে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০১ রানে অপরাজিত থাকেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও সেরা স্কোর।

টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৩৮ রান তোলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। অবশেষে গুরবাজকে ২১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন জস হ্যাজেলউড। তবে লড়াই চালিয়ে যান জাদরান। এই ওপেনার দ্বিতীয় উইকেট জুটিতে রহমত শাহর সঙ্গে ১০০ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন।

রহমত ৩০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন। এরপর জাদরান প্রতিটি উইকেটে ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান। এ সময় তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিও। মাঝে আফগান অধিনায়ক শহিদী ২৬ করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন।

অ্যাডাম জাম্পার বলে আউট হওয়া আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। শেষ দিকে উইকেটে এসে ঝড় তোলেন রশিদ খান। মাত্র ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর জাদরান ১৪৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৯ রানের হার না মানা ইনিংস খেলেন।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট দখল করেন স্টার্ক, ম্যাক্সওয়েল ও জাম্পা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com