রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ফের অবরোধের ঘোষণা বিএনপির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
ফের অবরোধের ঘোষণা বিএনপির

দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি আবারও বাড়ল। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একদফা দাবি আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিল দলটি।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত রাখা হবে।

চতুর্থ দফার মতো পঞ্চম দফায়ও অবরোধের বিকল্প হিসেবে হরতালের বিষয়টি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ফের অবরোধের কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। বর্তমান পরিস্থিতিতে অবরোধকে বেশি কার্যকর বলে মনে করছে দলটি।

এদিকে, রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে, যা আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com