সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌরসদরের শ্রী শ্রী পাগলনাথ আশ্রমে উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি শ্রী নারায়ন দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি মজুমদার।

রঞ্জন সূত্রধরের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ নারায়ন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাস, শ্রী শ্রী বংশীদাস আশ্রম কমিটির সভাপতি সুখন সাহা চৌধুরী, মদন মোহন জিউর আখড়ার সভাপতি তনুজ কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে উপজেলা পূজা উদযাপন পরিষদে পলাশ চন্দ্র সরকারকে সভাপতি ও সুজন দেবনাথকে সাধারণ সম্পাদক রেখে আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়াও পাকুন্দিয়া পৌর পূজা উদযাপন পরিষদে লিটন রায়কে সভাপতি ও রঞ্জন সূত্রধরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় তাদেরকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা কমিটির নিকট জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com