মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে ইসিতে গেল যেসব দল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে ইসিতে গেল যেসব দল

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

শনিবার (১৮ নভেম্বর) ইসি সূত্রে আবেদন করার বিষয়টি জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে নির্বাচনে অংশ নিতে শুক্রবারই (১৭ নভেম্বর) আবেদন করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। আর শনিবার সকালে আবেদন জমা দিয়েছে দীলিপ বড়ুয়ার সাম্যবাদী দল, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২০ (১) (এ) অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করা হলে তার মধ্যে থেকে যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে। দলগুলোর জোটভুক্ত হয়ে একে অন্যের প্রতীক ব্যবহার করতে চাইলে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসিতে জানানোর বিধান রয়েছে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দলের পক্ষ থেকে আমি চিঠি জমা দিয়ে এসেছি। অতীতের মতো এবারও আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে জানাতে বলেছে ইসি। তার অংশ হিসেবে জাসদ তাদের অবস্থান জানাল।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com