রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের কাছে তিন দিনে ১ হাজার ৫১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (২২ নভেম্বর) দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় দিন পর্যন্ত ১ হাজার ৫১০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর ৫৫৭ টি, ২১ নভেম্বর ৬২২টি এবং আজ ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এ থেকে ৪ কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।

এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com