রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে লড়তে গত শনিবার (১৮ নভেম্বর) মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। পরে গত মঙ্গলবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্রগুলো নিজ হাতে জমা দেন।

ওইদিন মনোনয়নপত্র জমা দিতে সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। পরে তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। সেই নির্বাচনেই অংশ নেয়ার কথা ছিল সাকিবের। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন টাইগারদের এই অলরাউন্ডার।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com