শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্যারিস্টার সুমনের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্যারিস্টার সুমনের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তি

আলোচিত আইনজীবী বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো।

এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমনও। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।

সুমন বলেন, এছাড়া যাকে মনোনয়ন দেবেন, তার সঙ্গে একজন দামি প্রার্থীও থাকবেন।  অন্যান্য দলের যদি কেউ আসতে চান, তাকেও সহযোগিতা করার কথা বলেছেন সরকারপ্রধান।

দেশবরেণ্য আইনজীবী বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

জয়ের ব্যাপারেও ভীষণ আশাবাদী ব্যারিস্টার সুমন। তিনি বলেন, পরিশ্রম কখনও বৃথা যায় না। ঘাম প্রতারণা করে না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতবো। আর জয় পেলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই।

ব্যারিস্টার সুমন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। আমার একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য আরও তরুণের ক্ষমতায়ন করতে চাই। যারা আমার চেয়েও বেশি উন্নত চিন্তা করে। তাদের কাজে লাগিয়ে উন্নয়ন ঘটাতে চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com