শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নৌকা ফিরে পেলেন জাহাঙ্গীর কবির নানক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
নৌকা ফিরে পেলেন জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানকের সেই কান্না আজও ভোলার কথা নয় রাজধানীর মোহাম্মদপুর-আদাবরের বাসিন্দারের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন হারিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আওয়ামী লীগের তৎকালীন এই যুগ্ম সাধারণ সম্পাদক।

চব্বিশের ভোটে তাকে একই পথে হাঁটতে হলো না। ফিরে পেলেন নৌকা প্রতীক। তাতে হাসি ফিরে পেলেন তার কর্মীরা। নানকের পাশাপাশি তার কর্মীরাও কেঁদেছিলেন সেদিন। কর্মীরা তার গাড়ি আটকে রেখে সে সময় অঝোরে কান্না করেন। নানকসহ তাদের এ কান্না সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়।

যার কাছে মনোনয়ন হারিয়েছিলেন, সেই সাদেক খানকে পাশে রেখে তখন নানক প্রতিশ্রুতি দিয়েছিলেন, নৌকার বিজয় নিশ্চিতে মাঠে থাকবেন। একইসঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকার। নানক সে সময় দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার বিজয়ে কাজ করেন। আর তাকে সভাপতিমণ্ডলীর সদস্য করে দলটি।

সংসদে যেতে না পারলেও দলের নীতি-নির্ধারক পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন নানক। আর পুনরায় নিজেকে ফিরিয়ে আনলেন নৌকার মাঝি হিসেবে। ঢাকা-১৩ আসনের পাশাপাশি বরিশাল-৫ আসনেও মনোনয়ন কিনেছিলেন এই নেতা। তবে তার পুরনো আসন ঢাকা-১৩ই ফেরত পেলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com