মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

নওগাঁর ৬টি আসনে নৌকার মাঝি যারা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
নওগাঁর ৬টি আসনে নৌকার মাঝি যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করেছে। ৬টি আসনের মধ্যে ২টি নতুন মুখ ও পুরনো ৪জনে ভরসা রেখে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন- নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা, ধামইরহাট) আসনে মনোনয়ন পেয়েছেন শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে মনোনয়ন পেয়েছেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন হেলাল।
.
এদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ-৪ (মান্দা) আসনে নাহিদ মোর্শেদ বাবু। এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা।
.
উল্লেখ্য, ৬টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৪৫ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬ জনকে দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com