মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ দল চুড়ান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ দল চুড়ান্ত

ফুটবলের মতো ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়েছে আইসিসি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এতে অংশ নেবে ২০ দল, যার ১৯টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আফ্রিকার দেশ নামিবিয়া ১৯তম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। বাকি একটা দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে পারে জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া এবং নাইজেরিয়ার মধ্যে যেকোন একটি দেশ।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‍্যাঙ্কিং বিবেচনায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত আফগানিস্তান ও বাংলাদেশের।

মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান এবং নামিবিয়া।

আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। ৫ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com