রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

দুবাই গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
দুবাই গেলেন সাকিব

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর নির্বাচনের ব্যস্ততার জন্য স্বাভাবিকভাবে খেলার বাইরে আছেন তিনি। এরই মাঝে দুবাই গেলেন তিনি।

শনিবার (২ ডিসেম্বর) ফটোশুটে অংশ নিতে দুবাই গেছেন সাকিব।

আবুধাবি টি-টেন লিগে সাকিব বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই। গত বছর দলটির অধিনায়কও ছিলেন। তবে খেলার উদ্দেশ্যে দুবাই যান নি সাকিব। আজ সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে।

জানা গেছে, দুবাইয়ে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন।

গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে নেই এই বাঁহাতি অলরাউন্ডার। এমনকি ফিরতি সফরে নিউজিল্যান্ডেও যাচ্ছেন না তিনি। এ সময় সাকিবের নির্বাচনী ব্যস্ততাও আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com