শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্রপ্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহাম্মদ সাদী (স্বতন্ত্র) ও আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)। কিশোরগঞ্জ-২ আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি) ও আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি)। কিশোরগঞ্জ-৩ আসনে শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভূঞা (স্বতন্ত্র)।

মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-১ আসনে মোবারক হোসেন (বাংলাদেশ কংগ্রেস), আশরাফ উদ্দিন (ইসলামী ঐক্যজোট) ও মো. আব্দুল আউয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)। কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান (আওয়ামী লীগ) ও ওমর ফারুক (ইসলামী ঐক্যজোট)।

এ বিষয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি। সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হইনি সেটা আজ প্রমাণিত। বিস্তারিত দেখে আপিল করবো কি-না তা জানাবো।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com