রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

নাসুমকে চড় মারা প্রসঙ্গে যা বললেন হাথুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে
নাসুমকে চড় মারা প্রসঙ্গে যা বললেন হাথুরু

বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। প্রথমে ঐ ক্রিকেটারের নাম না জানা গেলেও আস্তে আস্তে সামনে আসে নাসুমের নাম। বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনা তুঙ্গে। একটি বেসরকারি টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকদের মধ্যে।

এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন হাথুরু। তিনি বলেন, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ধরনের কাজ তার মতো মানুষের পক্ষে সম্ভব নয়।

হাসিমুখেই সংবাদ সম্মেলন শেষ করার পথেই ছিলেন তিনি। কিন্তু ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার মুখায়বব বদলে যায়। চোয়াল শক্ত হয়ে আসে। তেলে-বেগুনে জ্বলে ওঠে তিনি বলেন, যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এ রকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।

হাথুরু বলেন, আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের। এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আপনি কি নাসুমকে চড় মেরেছিলেন? জবাবে ক্ষোভে ফুঁসতে থাকা হাথুরুর জবাব ছিল, তুমি কি পাগল হয়েছো?

এমনকি এরপর হাথুরুর মুখ থেকে রাবিশ, ‘বুলশিট’ ধরনের শব্দ অবিরাম ছুটতে থাকে। সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালান ইউনুস বলেন, যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) একটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (নাসুমকে চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরো দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com