বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

জাপানকে উড়িয়ে সেমিতে পা রাখল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
জাপানকে উড়িয়ে সেমিতে পা রাখল টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ের পর এবার জাপানকে পাত্তাই দিলো না বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা একরকম নিশ্চিতই বলা যায়।

দুবাইয়ে আইসিসির একাডেমিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তোপের মুখে পড়ে ৯৯ রানেই গুটিয়ে যায় জাপান। কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি সেভাবে। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ১৮ রান এসেছে নিহার পারমারের ব্যাট থেকে। এছাড়া কিফার লেক ১৭ ও কাজুমা কাতো স্টাফোর্ড করেছেন ১৩ রান।

বাংলাদেশের হয়ে যে-ই বোলিংয়ে এসেছেন, তিনিই দেখেছেন সফলতার মুখ। দুটি করে উইকেট শিকার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলামের। এছাড়া একটি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।

১০০ রানের সহজ লক্ষ্য ২৩২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও হারাতে হয়েছে একটি উইকেট। ৭১ রানের উদ্বোধনী জুটির পর ফিরে যান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করা জিশান আলম। তবে খেলা শেষ করে আসেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি সময়ে তাকে সঙ্গ দেওয়া রিজওয়ান অপরাজিত থাকেন ১০ রানে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তবে আজ যদি আরব আমিরাতকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও সেমিফাইনালে নিয়ে যাবে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com