সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

আসন ভাগাভাগি নিয়ে যা জানালেন হানিফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
আসন ভাগাভাগি নিয়ে যা জানালেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটে কোনো অসন্তোষ নেই।

তিনি বলেন, আমাদের নিয়মিত বৈঠক চলছে। খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে এবং জোটের শরিক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে। এছাড়াও আসন বণ্টনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা যদি কোথাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, সেটাও তারা পারবেন।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

‘১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না’- এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে, না আছে- সে বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।

তিনি বলেন, বিএনপি এ দেশে গুম, খুনের রাজনীতি শুরু করেছিল। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে গুম-খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার ঘটনা ছিল সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। এই নিষ্ঠুর ঘটনার সঙ্গেও জিয়াউর রহমান জড়িত ছিল। বিএনপির সময়কালে ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই বিএনপি নেতাদের মুখে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মানায় না। এটা হাস্যকর।

হানিফ বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার ঘটনা ছিলো সবচেয়ে বড় মানবাধিকার লংঘন। এই নিষ্ঠুর ঘটনার সাথেও জিয়াউর রহমান জড়িত ছিলো। বিএনপির সময়কালে ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো। সেই বিএনপি নেতাদের মুখে গুম-খুন ও মানবাধিকার লংঘনের অভিযোগ মানায় না। এটা হাস্যকর।

পরে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র‍্যালি করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com