রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

মার্কিন নায়িকাকে পাশে নিয়ে শাকিবের পোস্ট

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে
মার্কিন নায়িকাকে পাশে নিয়ে শাকিবের পোস্ট

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। বছরজুড়ে পাল্লা দিয়ে সাফল্য কুড়াচ্ছেন। একের পর এক স্বপ্ন পূরণের গল্প। এবার ‘রাজকুমার’ সিনেমার নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে বললেন ‘রাজকুমার’ আসছে খুব শিগগির।

গত ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’। যেটি ঢাকাই কিংয়ের ঘুরে দাঁড়ানোর পথে আলো ধরেছিল। এবার ঈদেও নতুন গল্পের সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব। আবারো এক হলেন নির্মাতা-অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব।

এর আগে নির্মাতা হিমেল আশরাফের বরাতে জানা যায়, ২০২৪ সালের ঈদুল ফিতরে আসবে ‘রাজকুমার’ সিনেমাটি। প্রতিবেদনটি লেখার প্রায় ১৪ ঘন্টা আগে শাকিব খানের ফেসবুকে দেখা যায়, তিনি লিখেছেন ‘রাজকুমার’ আসছে আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায়। লেখার সঙ্গে নায়ক জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।

নির্মাতা হিমেল আশরাফও একই সময় তাদের ছবি দিয়ে একটি পোস্ট করে লিখেছেন, ‘রাজকুমার’ এর সুপারস্টার শাকিব খান ও নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিতে পাশে দেখা যাচ্ছে ‘রাজকুমার’ এর মহরথীরা এক ফ্রেমে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com