রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে
আদালতে আত্মসমর্পণ করলেন জেরিন খান

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেরিন খান। সোমবার (১১ ডিসেম্বর) আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে হাজিরা দিয়েছেন তিনি। হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করলে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৮ সালে কালীপূজার সময় কলকাতা ও আশপাশের কয়েকটি এলাকায় পূজার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিনের। এ জন্য ম্যানেজারের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম নিলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি তিনি। পরে তার বিরুদ্ধে মামলা করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

বলিউড নায়িকার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। ওই মামলায় গত সেপ্টেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এর পর সোমবার আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন সালমান খানের ‘বীর’ সিনেমার অভিনেত্রী।

এদিন আদালতে বলি তারকার জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দু’পক্ষের বক্তব্য শোনার পর ৩০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জেরিনের জামিন মঞ্জুর করেন বিচারক। সঙ্গে শর্তজুড়ে দেন আদালতের অগ্রিম অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন তারকাকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com