সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই: ইসি আলমগীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই: ইসি আলমগীর

নির্বাচন কমিশনের কাজে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশের কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আলমগীর বলেন, সভা-সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়নি। শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো বাধা নেই। সেটার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে বাধা দেয়া বা প্রতিহত করা অপরাধ। এ ধরণের সভা-সমাবেশ করা যাবে না সেটাই আমরা চিঠিতে লিখেছি।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেন আউয়াল কমিশন। মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। এমন সময়ে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সব দলকে বিরত রাখা বাঞ্চনীয়।

এ অবস্থায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই: ইসি আলমগীর"

  1. vip izmir travesti bayanlar ile en iyi izmir travesti bayanlar burada tıkla ve hemen travesti bayanlarla tanış.

  2. demre escort says:

    demre escort sitesine giriş yapmak için sizde hemen demre escort bayan sitesine ulaşın.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com