শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি উদ্যোগে বনার্ঢ্য আয়োজনে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে স্মৃতিসৌধে  পুস্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন। জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে আটটায় শহীদ সৈয়দ নজরুল স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসেপ্ল অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ বনাম কিশোরগঞ্জ পৌরসভা ও সুধীজন সম্মিলিত একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com