বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। সেই লক্ষ্যে একটি বিশেষ বর্ধিত সভাও ডেকেছে ছাত্রলীগ। রোবাবর (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভাটি ডেকেছে সংগঠনটি।
শনিবার (১৬ ডিসেম্বর) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সকাল দশটায় শুরু হবে ‘বিশেষ বর্ধিত সভা’।
এতে আরও বলা হয়েছে, তারুণ্যের স্বপ্নের প্রতিচ্ছবি ‘স্মার্ট বাংলাদেশ’ এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব, অপ্রতিরোধ্য- আধুনিক-আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।