সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

জাতীয় পার্টি ২৮৩ আসনে লড়বে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি ২৮৩ আসনে লড়বে

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা। তিনি বলেন, আমরা খেলে যাবো, লড়াই করে যাবো। সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাপা। আসন সমঝোতার সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে।

রোববার (১৭ ডিসেম্বর) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার পর এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করে চুন্ন বলেন, জাপা আস্থাশীল, সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে। নির্বাচনে দেশের মানুষ ভোট দেবে বলে আমরা আশা করি। তিনি বলেন, সমঝোতা হয়েছে, তবে আসন সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে। আমরা বলতে চাই নির্বাচনে জাতীয় পার্টি জোরদারভাবে যাবে।

তিনি আরও করেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচন অর্থবহ করাই আমাদের মূল লক্ষ্য। কিছু কিছু আসন নিয়ে অন্যদলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকতে পারে। নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী নিয়ে ভাবছে না জাপা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com