বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি-নির্বাচন কমিশনার

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি-নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনার কোনো চাপে নেই। স্থানীয়, সরকারিভাবে বা আন্তার্জাতিকভাবে কোনো চাপে আমরা নেই। আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি। সে চাপটি হলো, একটি সুষ্টু, ন্যায্য এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করার প্রতিজ্ঞাবদ্ধ আমরা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি করার জন্য বর্তমানে যে নিয়ম পরিচালিত আছে সেটা অব্যাহত থাকবে। আমরা নতুন করে সেখানে পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলিনি। আমরা শুধু বলেছি,আমাদের নির্বাচনী আচরণবিধিমালা আছে এবং আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) নির্বাচনী অপরাধগুলো আছে, সেগুলোর সঙ্গে কোনো সংশ্লিষ্ট কার্যক্রম নেওয়া যাবে না।

পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com