রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ফিলিস্তিন সমর্থনে আইসিসির শাস্তির মুখে খাজা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিন সমর্থনে আইসিসির শাস্তির মুখে খাজা

ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে বাহুতে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এবার এই অজি ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আইসিসি। অনুমতি ছাড়া হাতে কালো আর্মব্যান্ড পরার কারণে খাজার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগে অনুশীলনে তিনি জুতোয় ‘সবার জীবনের মূল্য সমান’ ও ‘স্বাধীনতা মানবাধিকার’ বার্তা লিখেছিলেন। ওই জুতো পরে তিনি পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু আইসিসি তাকে সতর্ক করেছিল। পরে খাজা বিশেষ বার্তা লেখা জুতো না পরলেও বাহুতে কালো ব্যাচ পরেছিলেন। সেটাও আইসিসির থেকে পূর্ব অনুমতি ব্যতিত। সেজন্য তাকে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসির এক মূখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, পোশাক বা ক্রীড়া উপকরণ সংক্রান্ত আইসিসির ‘এফ’ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে উসমান খাজার বিরুদ্ধে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খাজা একটি ব্যক্তিগত বার্তা দিতে চেয়েছিলেন। ব্যক্তিগত কোন বার্তা দিতে চাইলে আইসিসির অনুমোদন নিতে হয়। তিনি তা নেননি।

বুধবার পর্যন্ত খাজার বিরুদ্ধে সাজার ঘোষণা আসতে পারে এমন খবর পায়নি ক্রিকইনফো। সেজন্য পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অনিশ্চিত নন তিনি। তবে পরবর্তীতে আইসিসির ধারা ভঙ্গ করলে তাকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া ১২ মাসের মধ্যে চারটি ডি মেরিট পয়েন্ট পেলে ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

আইসিসির আইনে বিষয়টি নিয়ে বলা আছে, ম্যাচ অফিসিয়াল বা খেলোয়াড় আইসিসির অনুমোদন ছাড়া পোশাক কিংবা ক্রীড়া সামগ্রীতে কোন লেখা, প্রতীক, গ্রাফিতি, গ্রাফিক্স করা বার্তা, ছবি বা অন্য কোন প্রদর্শন করতে পারবেন না। কোন বার্তা প্রদর্শন করতে হলে আইসিসি পরিচালনা বিভাগ থেকে অনুমতি নিতে হবে। তবে কোনভাবেই রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণ সম্পর্কিত বার্তা অনুমোদন দেওয়া হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

3 thoughts on "ফিলিস্তিন সমর্থনে আইসিসির শাস্তির মুখে খাজা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com