মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দেশে এসেই কঠোর আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
দেশে এসেই কঠোর আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেই বলিউডসহ বিদেশি সিনেমার বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

জানা গেছে, শাহরুখ খানের ‘জওয়ান’, ‘পাঠান’সহ সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেশের সিনেপ্লেক্স ও হলে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। বর্তমানে শাহরুখের ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে। যা নিয়ে বাংলাদেশে শাহরুখভক্তদের মাঝে আনন্দের বন্যা বইলেও দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি মেনে নিতে রাজি নন ডিপজল।

এমনটি চলতে থাকলে দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করে ডিপজল বলেন, আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।

তিনি বলেন, আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "দেশে এসেই কঠোর আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com