রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বরিশালে বিএনপি থাকবে না: শাহজাহান ওমর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
বরিশালে বিএনপি থাকবে না: শাহজাহান ওমর

বরিশাল বিভাগে বিএনপি থাকবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। নৌকার এই নয়া মাঝি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি যখন আওয়ামী লীগে জয়েন করেছি, তখন এখানে বিরোধী দল থাকবে না।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির রাজাপুরের কানুদাশকাঠী এলাকায় ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, আমি ইতোমধ্যেই কাঠালিয়া বিএনপির সব লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে। দু-একটা নাবালক এদিক-ওদিক ঘোরাফেরা করতেছে। আমি যখন এই দলে (আওয়ামী লীগ) এসেছি, তারাও চলে আসবে।

ঝালকাঠি-১ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় রাজাপুর ও কাঠালিয়ার উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বজলুল হক হারুনকে উদ্দেশ্য করে শাহজাহান ওমর বলেন, আমি হারুন সাহেবের ‘বাড়া ভাতে’ ভাগ বসাতে আসিনি। আমি হারুন ভাইকেও বলেছি, আপনার কোনো কাজে বাধা দিতে আসিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র ওইসব দেশের জন্য প্রয়োজন যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না, যে দেশের মানুষ ছাদের নিচে ঘুমায়, যে দেশের মোটামুটি লেখাপড়া জানে, পেপার-পত্রিকা পড়ে পৃথিবী সর্ম্পকে ধারণা নেয়, তাদের জন্য গণতন্ত্র। আমার দেশের গণতন্ত্র হবে, আমাদের দেশের লোকে যেটা অনুভব করে সেই হিসেবে। আমাদের দেশের লোকে চায় সুখে-শান্তিতে থাকতে। সামনে নির্বাচন হবে। বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে।

সভাপতির বক্তব্যে বজলুল হক হারুন বলেন, মানব জাতি এই নৌকায় চড়েই ভেসেছিল। এই নৌকা সেই নূহু নবী’র নৌকা। এই নৌকা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর নৌকা। নেত্রী শাহজাহান ওমর সাহেবকে নৌকা দিয়েছেন। এখন আমরা এক হয়ে এই অঞ্চলের উন্নয়ন করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "বরিশালে বিএনপি থাকবে না: শাহজাহান ওমর"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com