শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন: ট্রাকের চালক পারভেজ (২৬), তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।

রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com