মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ছেলে আমার লায়েক হয়েছে: শাওন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
ছেলে আমার লায়েক হয়েছে: শাওন

বরেণ্য নন্দিত লেখক হুমায়ূন আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বড় ছেলে নিষাদ হুমায়ূন সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, আজ তাকে নতুনরূপে দেখবেন দর্শক।

নিজের ইনস্টাগ্রামে নিষাদ জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নিষাদ একটি পডকাস্ট শুরু করবেন। ওই পডকাস্টে নিষাদ ও তার বন্ধুরা বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমের বিষয়ে কথা বলবেন। সবাইকে তা দেখার জন্য আমন্ত্রণও জানান এ স্টার কিড।

‘পডকাস্ট’ হচ্ছে এক ধরনের অডিও শো বা সিরিজ যা মোবাইল বা কম্পিউটার ডিভাইসে ধারণ করে যেকোনো সময় বা যেকোনো পরিস্থিতিতে শোনা যায়। ছেলের এমন পদক্ষেপে মা অভিনেত্রী শাওনের মন্তব্য কি তাও জানতে চায় নিষাদ।

শুক্রবার ( ২৯ ডিসেম্বর) এ প্রসঙ্গে অভিনেত্রী শাওন তার ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে শাওন নিষাদের ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন।

ক্যাপশনে তিনি লিখেন. ছেলে আমার লায়েক হয়েছে! ‘পডকাস্ট’ না কি যেন একটা করেছে। এখন লজ্জায় লজ্জায় আমাকে পাঠিয়েছে তার পডকাস্ট দেখে আমার মন্তব্য দেয়ার জন্য। এই ভিডিওটা সেই পডকাস্ট এর আগের দিন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি পোস্ট করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com